মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে প্রিজন্স ফুটবল টুর্নামেন্ট শুরু, কারাগারের প্রাচীরে ছড়িয়েছে উচ্ছ্বাস

মৌলভীবাজার জেলা কারাগারে ব্যতিক্রমধর্মী প্রিজন্স ফুটবল টুর্নামেন্ট শুরু। ছবি : কালবেলা
মৌলভীবাজার জেলা কারাগারে ব্যতিক্রমধর্মী প্রিজন্স ফুটবল টুর্নামেন্ট শুরু। ছবি : কালবেলা

মৌলভীবাজার জেলা কারাগারে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী প্রিজন্স ফুটবল টুর্নামেন্ট। এতে কারাগারের প্রাচীরেও ছড়িয়েছে ক্রীড়া প্রতিযোগিতার উচ্ছ্বাস।

সোমবার (৩০ জুন) সকালে কারাগার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

কারাগারের জেলার কাজী মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আয়শা আক্তার লাবনী, বেসরকারি কারা পরিদর্শক আব্দুর রহিম রিপন ও মো. ইয়ামির আলী। এছাড়াও সরকারি ও বেসরকারি কারা পরিদর্শকরা উপস্থিত থেকে আয়োজনটিকে উৎসাহ দেন।

মৌলভীবাজার জেলা কারাগারের জেলার কাজী মাজহারুল ইসলাম জানান, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। খেলাগুলোর প্রতিটিতে অংশ নিচ্ছেন কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও বন্দিরা একসঙ্গে। এ আয়োজন বন্দিদের মানসিক প্রশান্তি, শৃঙ্খলা, দলগত চেতনা ও ইতিবাচক জীবনে ফেরার পথকে উৎসাহিত করবে।

আমন্ত্রিত অতিথিরা বলেন, কারা প্রশাসনের এমন উদ্যোগ বন্দিদের শুধু বিনোদনের সুযোগই নয়, বরং আত্মউন্নয়ন ও সমাজে পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করবে এমনটাই আশা করছে সংশ্লিষ্টরা।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X