বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৮ জনকে পুশইন

বড়লেখা সীমান্ত। ছবি : সংগৃহীত
বড়লেখা সীমান্ত। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে তাদের আটক করা হয়।

৫২ বিজিবি সূত্র জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘোরাঘুরি করছিলেন ৪৮ জন বাংলাদেশি নাগরিক। এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে। আটকদের মধ্যে ১৮ শিশু, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন।

বিজিবি জানায়, আটকরা জানিয়েছেন চিকিৎসা এবং কাজের জন্য কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে নতুন করে পুশইন হওয়া ৪৮ জনসহ বড়লেখা উপজেলায় ৩৪১ জন বিজিবির হাতে আটক হয়েছেন। এ ছাড়া স্থানীয় সূত্রে জানা যায়, আরও শতাধিক লোক বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X