মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতার ‘অনৈতিক সম্পর্ক’ দেখে ফেলায় দুই নারীর ওপর হামলা

অভিযুক্ত ছাত্রদল নেতা সাইফুল ইসলাম আল আমিন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ছাত্রদল নেতা সাইফুল ইসলাম আল আমিন। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় দুই নারীকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আল আমিনের পূর্ব ডালবুগঞ্জ গ্রামের এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলে আসছিল। ওই গৃহবধূর স্বামী ঢাকায় থাকার সুযোগে আল আমিন প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।

সোমবার (৩০ জুন) রাতে আল আমিন ওই গৃহবধূর সঙ্গে দেখা করে ফেরার পথে প্রতিবেশী রেজবানু তাকে দেখতে পান। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে আল আমিন তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে রেজবানু ও তার মা গোলবানুর ওপর হামলা চালায়। এতে গোলবানুর পায়ে জখম হয়। আহত অবস্থায় তারা প্রাথমিক চিকিৎসা নেন।

আহত রেজবানু বলেন, আমি রাতের দিকে বাড়ির পাশে ছিলাম। হঠাৎ দেখি আল আমিন ওই বাড়ি থেকে বের হয়ে আসছে। তখন জানতে চেয়েছিলাম, এত রাতে কেন এসেছে। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাদের হাত ও পায়ে আঘাত লেগেছে।

অভিযুক্ত ছাত্রদল নেতা আল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমি কোনো গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত নই এবং কাউকে মারধর করিনি।

মহিপুর থানা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি-সম্পাদকের মাধ্যমে খোঁজখবর নিচ্ছি। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার বলেন, এ ঘটনায় আমরা কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১০

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১১

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১২

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৩

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৪

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৫

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৬

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৮

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৯

বাস খাদে পড়ে নিহত ৪

২০
X