কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:০৯ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

আমরা যেনতেন নির্বাচন চাই না : জামায়াত আমির

কুমিল্লায় পৃথক চারটি পথসভায় কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
কুমিল্লায় পৃথক চারটি পথসভায় কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যেনতেন নির্বাচন চাই না।

শনিবার (০৫ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারের পথসভায় তিনি এ কথা বলেন। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশ নেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচন চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করবো। এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না।

তিনি বলেন, এখন থেকে ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ে জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতে তা সফল করার জন্য যুবকদের তা বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।

জামায়াত আমির বলেন, যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক।

তিনি বলেন, কিশোর তরুণ যুবকদের জন্য এমন এক দেশ রেখে যেতে চাই যেন শান্তিতে তারা নিঃশ্বাস নিতে পারে। চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই। আমরা আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি।

ফেনীতে সমাবেশে যোগ দিতে সকালে কুমিল্লার আলেখারচর ও পদুয়ারবাজার বিশ্বরোডে কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে পৃথক দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। পথসভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X