খুলনা ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ 

শিক্ষার্থী ও বেকার নারীদের মধ্যে সেলাই মেশিন উপহার দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। ছবি : কালবেলা
শিক্ষার্থী ও বেকার নারীদের মধ্যে সেলাই মেশিন উপহার দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। ছবি : কালবেলা

খুলনার তেরখাদা উপজেলায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারী শিক্ষার্থী ও বেকার নারীদের মধ্যে সেলাই মেশিন উপহার দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।

রোববার (৬ জুলাই) উপজেলার বারাসাত গ্রামের নিজ বাসভবনে ১০ জন নারীকে সেলাই মেশিন উপহার দেন তিনি।

সেলাই মেশিন উপহার পাওয়া মাকসুমা আক্তার শ্রাবণী বলেন, প্রশিক্ষণ নিয়েছি অনেক আগেই কিন্তু আমার নিজের সেলাই মেশিন নেই। আজ পারভেজ মল্লিক ভাইয়ার পক্ষ থেকে সেলাই মেশিনটি দেওয়া হয়েছে। আমি খুবই আনন্দিত। আমি এই সেলাই মেশিনটি দিয়ে নিজে স্বাবলম্বী হব সেই সাথে আরও নারীদেরকে কাজ শিখিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করব।

সেলাই মেশিন বিতরণ কালে পারভেজ মল্লিক বলেন, এই অঞ্চলের নারীদের আর্থিক স্বচ্ছলতা অর্জন ও প্রান্তিক মানুষদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই আমরা নারীদের প্রশিক্ষণ শেষ করেছি। এবং আজ তাদেরকে সেলাই মেশিন উপহার দিয়েছি। আমাদের এই সেলাই মেশিন বিতরণের অন্যতম উদ্দেশ্য হলো শুধুমাত্র এই নারীদের স্বাবলম্বী হওয়া না। এরা নিজেরা স্বাবলম্বী হতে পারলে আরও ১০ জনকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে পারবে।

তিনি আরও বলেন, দেশনেতা জিয়াউর রহমানের রাজনীতি ছিল দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা ও দেশের মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি। শহীদ জিয়ার আদর্শ নিয়ে আমরা মানুষের পাশে থাকতে চাই। বিএনপি ৩১ দফার অন্যতম একটি অংশ হলো দেশের নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজ করা। এরই ধারাবাহিকতায় নারীদের স্বাবলম্বী করে তোলাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একটি সেলাই মেশিন একটি পরিবারের জীবনে পরিবর্তন আনতে পারে। সমাজের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা। এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের পথে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X