খুলনা ব্যুরো
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০২:৩১ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় পারভেজ মল্লিকের নেতাকর্মীর ওপর হামলা

অতর্কিত হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
অতর্কিত হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

খুলনার রূপসা উপজেলায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির অপরপক্ষ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রূপসা কাজদিয়া কলেজের সামনে এ অতর্কিত হামলা চালানো হয়।

রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসায় স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ সম্প্রতি পারভেজ মল্লিকের একটি কর্মসূচির আয়োজন করছিল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অপরপক্ষ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা শাহজাদা শান্ত শেখ কালবেলাকে বলেন, ‘এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। যারা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য।’

তিনি বলেন, ‘সকালে স্থানীয় নেতাকর্মীরা পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অপরপক্ষের কিছু ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমার ভাইসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।’

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘সকালে এই অতর্কিত হামলার খবর জানতে পেরেই আমরা টহল মোতায়েন করে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দেই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

হামলাকারীরা হলেন: আতাউর রহমান রুনু, গোলাম মোস্তফা তুহিন, রিয়াজ মোল্লা, মহিউদ্দিন মিন্টু, বনি আমিন সোহাগ, শাহজামান প্রিন্স, এস.এম আবু সাঈদ, তরিকুল ইসলাম রিপন, মুক্তাদির বিল্লাহ, এস.এম ফরাহাদ, জাহিদুল ইসলাম, আজিজুর রহমান, আসাদুল ইসলাম বিপ্লব, পাপ্পু মীর, সাকির চৌধুরী, ফিরোজ মেম্বর, নাঈম শেখ, ইসরাইল বাবু, এনায়েত শেখ এবং মেহেদী হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X