খুলনা ব্যুরো
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিজয়ে ঐক্যের ডাক পারভেজ মল্লিকের

খুলনার তেরখাদায় উঠান বৈঠকে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক। ছবি : কালবেলা
খুলনার তেরখাদায় উঠান বৈঠকে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক। ছবি : কালবেলা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কঠিন চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক।

তিনি বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এ লড়াইয়ে আমাদের এক হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন সময়ের দাবি।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় খুলনার তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পারভেজ মল্লিক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দলের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করে স্পষ্ট বার্তা দিয়েছেন—ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

পারভেজ মল্লিক আরও বলেন, ‘যে-ই দলের প্রার্থী হোন, তিনি আমাদের সবার প্রার্থী। আমরা এক হয়ে মাঠে নামব, কারণ জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেই আমাদের বিশ্বাস।’

বিএনপি নেতা আরও বলেন, ‘জনগণের কল্যাণ ও দেশের স্বার্থই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, প্রতিটি পাড়া-মহল্লায়, ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি—এই শক্তিকে ছিন্ন করতে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।’

বৈঠকে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম মোস্তাক হোসেন, বিএনপি নেতা মোল্লা দেলোয়ার হোসেন দিলু, রবিউল ইসলাম লাখু, শেখ লালিম, শেখ আরিফ, মো. গোলজার আলম, সরদার জিয়াউর রহমান, মো. দেলোয়ার হোসেন, এনামুল হক, বাহারুল মোল্লা, আব্দুল আজিজ, আসাবুর রহমান, বাবু চৌধুরী ও মোহাম্মদ সাবু শেখ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১০

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১১

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১২

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৪

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৬

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৭

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৮

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৯

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

২০
X