খুলনা ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

সাদিয়ার স্বপ্ন পূরণে পাশে পারভেজ মল্লিক

রোববার (৬ জুলাই) সাদিয়ার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। ছবি : কালবেলা
রোববার (৬ জুলাই) সাদিয়ার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। ছবি : কালবেলা

টাকার অভাবে শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছিল নার্সিং ভর্তি পরীক্ষায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থী সাদিয়া ইসলামের। এমন খবর জানতে পেরে মেধাবী এই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।

সাদিয়া ইসলামের বাড়ি খুলনার তেরোখাদা উপজেলার বারাসাত গ্রামে। তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রি কলেজ থেকে ২০২৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করেন সাদিয়া। এরপর ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। বর্তমানে সাদিয়া খুলনা নার্সিং কলেজে অধ্যানরত আছেন।

নিজ এলাকার এই অসহায় পরিবারের কথা জানতে পেরে তৎক্ষণাৎ পাশে দাঁড়িয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। রোববার (৬ জুলাই) সাদিয়ার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

সাদিয়ার পিতা তরিক বিশ্বাসের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে একমাত্র ছোট্ট সন্তান আনাস’র হার্টে ছিদ্র ধরা পড়ে। চরম দারিদ্র্যতার মধ্যেও নিজের সর্বোচ্চটুকু বিক্রি করে ছেলের চিকিৎসা করাতে গিয়ে এখন নিঃস্ব প্রায় এই অসহায় পিতা। এর মধ্যেও থেমে থাকেনি সাদিয়ার পড়াশোনা। শুধু পড়াশুনাই নয় পরিবারের এই অসহায়ত্বের মধ্যেও নিজের মেধা কে কাজে লাগিয়ে হয়ে উঠেছেন দেশসেরাদের একজন।

আর্থিক সহায়তা প্রধানকালে পারভেজ মল্লিক বলেন, সবার জন্য শিক্ষা-এই মূল লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। আমার এলাকার মেধাবীরা যেন অর্থের অভাবে উচ্চশিক্ষার পথ বন্ধ না হয়, সে লক্ষ্যে আমাদের মানবিক সহায়তা কার্যক্রম চালু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এই উদ্যোগের পেছনে রয়েছে শিক্ষার্থী বান্ধব নেতা, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনা।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অনস্বীকার্য অবদান রেখেছেন। তিনি নারীদের মূলধারায় সম্পৃক্ত করে দেশের সার্বিক উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। স্বাধীনতার পর নারী উন্নয়নে তেমন উদ্যোগ না থাকলেও তার নেতৃত্বে সেটি নতুন মাত্রা পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X