সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গণস্বাক্ষর

সাতক্ষীরায় বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্বাক্ষর দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সাতক্ষীরায় বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্বাক্ষর দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

জুলাই ২০২৪-এ সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (৭ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।

আয়োজকদের মতে, এ কর্মসূচির মূল উদ্দেশ্য সাধারণ মানুষের প্রতিবাদী স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তির হাতে নিহত ছাত্রদের ন্যায্য বিচারের দাবি তুলে ধরা এবং দেশে বিচারহীনতার সংস্কৃতি রুখে দেওয়া।

গণস্বাক্ষরের প্রথম দিনেই বিভিন্ন রাজনৈতিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, এনসিপি সাতক্ষীরা জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক মো. আখতারুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব তামীম তাসনীম ও রাহাত নূহা আনছারী। এছাড়াও শিক্ষক, সাংবাদিক, কবি, সাহিত্যিকসহ বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর দেন।

বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের কর্মীদের রক্ত বৃথা যেতে পারে না। এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতেই হবে। জনগণের সম্মিলিত স্বাক্ষর আমাদের দাবিকে আরও জোরাল করে তুলবে।

আন্দোলনের নেতারা জানিয়েছেন, পরবর্তী দিনগুলোতে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও হাটবাজারেও এ কর্মসূচি চালিয়ে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X