মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গণপিটুনিতে রুপলাল-প্রদীপ হত্যাকাণ্ড, প্রধান আসামি গ্রেপ্তার

আসামি মো. মেহেদী হাসান। ছবি : সংগৃহীত
আসামি মো. মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে রুপলাল রবিদাস ও প্রদীপ লাল হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম- মো. মেহেদী হাসান (৩০)। তিনি রংপুরের তারাগঞ্জ থানার ফরিদাবাদ গ্রামের বাসিন্দা মো. ইছাহাক আলীর ছেলে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ (রংপুর) ও র‍্যাব-১০ (কেরানীগঞ্জ ক্যাম্প)-এর একটি যৌথ আভিযানিক দল শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার শাহবাগ এলাকার শহীদ ওসমান হাদি চত্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ৯ আগস্ট রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার রুপলাল রবিদাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ রবি দাস (৩৫) ভ্যান চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন। প্রদীপ দাস সম্পর্কে রুপলাল রবি দাসের ভাগনির স্বামী ছিলেন। এ ঘটনায় পরদিন নিহত রুপলালের স্ত্রী মালতি রানী ওরফে ভারতী রানী বাদী হয়ে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X