নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, অ্যাম্বুলেন্স চালক নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে দেড় শতাধিক লোক আহত হন। ছবি : কালবেলা
হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে দেড় শতাধিক লোক আহত হন। ছবি : কালবেলা

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভেঙে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে একজন নিহত হন এবং দেড় শতাধিক লোক আহত হন। এসময় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সোমবার (৭ জুলাই) দুপুরে নবীগঞ্জ শহরের মধ্যবাজার, শেরপুর রোড ও হাসপাতাল সড়কজুড়ে শুরু হয় সংঘর্ষ। টানা সাড়ে চার ঘণ্টার ওই সংঘর্ষে শহরজুড়ে সৃষ্টি হয় নৈরাজ্য পরিস্থিতি।

নিহত ব্যক্তির নাম ফারুক মিয়া (৪২)। তিনি পূর্ব তিমিরপুর গ্রামের আওল মিয়ার ছেলে ও পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর আহত প্রায় ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের সূত্রপাত হয় গত বৃহস্পতিবার রাতে পূর্ব তিমিরপুর গ্রামের খরচু তালুকদার ও ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি আশাহিদ আলী আশার মধ্যে কথা কাটাকাটি থেকে। এরপর শুক্রবার রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার দুপুরে নবীগঞ্জ শহরের মধ্যবাজার, শেরপুর রোড ও হাসপাতাল সড়কজুড়ে শুরু হয় সংঘর্ষ।

তিমিরপুর ও চরগাঁও গ্রামের লোকজন শহরে অবস্থান নিতে গেলে মৎস্যজীবী সম্প্রদায়ের আনমনু, রাজাবাদ, রাজনগর, কানাইপুর, নোয়াপাড়াসহ বিভিন্ন গ্রামের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। এতে নবীগঞ্জ শহর পরিণত হয় রণক্ষেত্রে।

সংঘাত চলাকালে শহরের ইউনাইটেড প্রাইভেট হাসপাতাল, হোটেল, দোকানপাটসহ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় এবং অন্তত ১০টি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল ৪টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। এতে শহর ও আশপাশের এলাকায় জনসমাবেশ, মিছিল, জমায়েত, অস্ত্র বহন এবং সংঘাতমূলক কার্যক্রম নিষিদ্ধ করা হয় মঙ্গলবার (৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত।

তবে ১৪৪ ধারা কার্যকর হওয়ার পরও কিছুক্ষণের জন্য সংঘর্ষ চলতে থাকে। পরে বিপুলসংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেনাবাহিনী ও পুলিশ মাঠে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X