কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের মিথ্যাচারের গল্প শেষ : জাগপা

ফরিদপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান। ছবি : সংগৃহীত
ফরিদপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান। ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, বিবিসির গতকালের (বুধবার) ডকুমেন্টারির মাধ্যমে প্রথমবারের মতো দেশের মানুষ শেখ হাসিনার খুনি কণ্ঠস্বর শুনতে পেয়েছে।

তিনি বলেন, খুনি হাসিনার গণহত্যার আদেশ এখন প্রমাণিত। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জুলাই হত্যাকাণ্ডের রাজসাক্ষী হতে চেয়েছেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগের মিথ্যাচারের গল্প শেষ।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির দশম দিন বৃহস্পতিবার (১০ জুলাই) ফরিদপুর জেলার প্রেস ক্লাব, সুপার মার্কেট, মেডিকেল কলেজ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা জাগপা সমন্বয়ক নাসির উদ্দীন, জেলা জাগপা নেতা দীন মোহাম্মাদ পিংকু, সৈয়দ সাইদ, মো. রুবেল, মো. রাকিব মাতুব্বর, মো. সিফাত, মো. তৈয়ব, মো. বাকের শেখ প্রমুখ।

জাগপা নেতারা বলেন, গণেশ উল্টে গেছে। খুনি হাসিনা আর আওয়ামী লীগ বাংলাদেশে আর খুনের রাজনীতি করতে পারবে না। এখন সবাই মিলে ভারতের আগ্রাসনকে রুখে দিতে হবে। আগামীর বাংলাদেশে আধিপত্যবাদ চলবে না, আগামীর বাংলাদেশে দালালদের জায়গা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমল তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১০

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১১

যুবদল নেতা বহিষ্কার

১২

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৩

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৪

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৫

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৬

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৭

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৮

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৯

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

২০
X