সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি অফিসে জামায়াতের কার্যালয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি অফিসে জামায়াতের ব্যানার। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি অফিসে জামায়াতের ব্যানার। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তুলা উন্নয়ন বোর্ডের সরকারি ভবনে সাইনবোর্ড টানিয়ে জামায়াতে ইসলামী দলীয় কার্যক্রম পরিচালনা করছে।

অফিসটিতে উল্লাপাড়া পৌর জামায়াতের ৫নং ওয়ার্ডের সাইন বোর্ড লাগানো হয়েছে। উপজেলা জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত সেখানে যাওয়া-আসা করেন। এর আশপাশে উল্লাপাড়া সদর ইউপির অফিসসহ আরও কয়েকটি সরকারি অফিস রয়েছে। প্রায় তিন মাস থেকে এই ভবনটি জামায়াতের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী জানান, প্রায় ২০ বছর ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ২-৩ মাস আগে ভবনের দুটি কক্ষ সংস্কার করে স্থানীয় ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেখানে বসেন। আশপাশের সরকারি অফিসগুলোর লোকজনের সঙ্গে কথা বলে ভবনটি ব্যবহারের জন্য নেওয়া হয়েছে। কোনো সময় সরকারি কাজে প্রয়োজন হলে আমরা ভবনটি ছেড়ে দেব। পরিত্যক্ত ভবনটি আমাদের নেতাকর্মীরা ব্যবহার করছেন, এটাকে দখল বলা ঠিক হবে না।

উল্লাপাড়া উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি আমার জানা নেই। দ্রুত খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X