ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

গ্রেপ্তার মো. আমির হোসেন বেপারী। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. আমির হোসেন বেপারী। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় মেয়ে আইনুন নাহার আনিতাকে (২৬) হত্যার অভিযোগে বাবা মো. আমির হোসেন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দুপুরের পর গ্রেপ্তার আমির হোসেনকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত মেয়ের মা মোছা. তাসলিমা খাতুন বাদী হয়ে তার স্বামীকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তারা সবাই উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বাসিন্দা। ভেড়ামারা থানার ওসি মো. আবদুল রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, আনিতা তার দ্বিতীয় স্বামী মহিনের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বিগত তিন মাস ধরে বাবার বাড়িতে থাকত। কিন্তু হঠাৎ করে আনিতা গত ১২ জুলাই মহিনের সংসার করার সিদ্ধান্ত নেয়। এতেই চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন আমির হোসেন। রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে বসতবাড়ির শয়নকক্ষে সুকৌশলে হত্যা করেন। পরে মেয়ের মা বাদী হয়ে আনিতার বাবা অর্থাৎ তার স্বামী আমির হোসেনকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

মামলার বাদী তাসলিমা খাতুন বলেন, ‘আমি আমার মেয়ের আড়াই বছরের বাচ্চাকে নিয়ে বাইরে গিয়েছিলাম। মাগরিব নামাজের ঠিক আগমুহূর্তে বাড়িতে এসে আনিতাকে ডাকতে থাকি। পরবর্তীতে রুমে গিয়ে দেখি ওড়না পেঁচানো অবস্থায় আমার মেয়ের নিথর দেহ বিছানার ওপরে পড়ে আছে। আমার স্বামী স্বীকার করেছে, সেই তাকে হত্যা করেছে।’

এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি মো. আবদুল রব তালুকদার বলেন, আমির হোসেন ব্যাপারীকে তার মেয়ে আইনুন নাহার আনিতাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগীর মা নিজে বাদী হয়ে ৩০২ ধারায় তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। আমরা আসামিকে ফৌজদারি দণ্ডবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ধারণের জন্য আদালতে পাঠিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১০

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১২

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৫

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৬

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৭

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৮

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৯

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

২০
X