ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন এনসিপির নেতারা। ছবি : কালবেলা
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন এনসিপির নেতারা। ছবি : কালবেলা

গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অবরুদ্ধ করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন এনসিপি নেতারা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে ঢাকা-ভাঙ্গা-খুলনা এক্সপ্রেসওয়ের হাইওয়ে থানার সামনে অবরোধ চলতে থাকে।

তাদের দাবি এনসিপির কেন্দ্রীয় নেতাদের নিরাপদে মুক্ত না করা পর্যন্ত অবরোধ চলবে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলার প্রধান সমন্বয়ক আশরাফ হোসেন জানান, এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় আমাদের কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা, তাদের গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী, তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের এ অবরোধ চলতে থাকবে।

তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে মুখরিত করে তোলেন মহাসড়ক।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান কালবেলাকে জানান, এনসিপি নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ সবাই মহাসড়কে রয়েছি নেতাকর্মীদের অবরোধ উঠিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে মহাসড়কে ঢাকামুখী ও গোপালগঞ্জমুখী শত শত গাড়ি আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষীরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১০

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১১

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১২

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৩

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৪

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৫

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৬

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৭

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৮

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৯

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

২০
X