বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৭:৪৭ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ
নিহত ৯৩

গাজা ও সিরিয়ায় একযোগে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল

ছবি : আল জাজিরা
ছবি : আল জাজিরা

গাজা ও সিরিয়ায় একযোগে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় গাজায় কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ৩০ জন মানুষও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

এই সময়ে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্ক ও সুয়েইদা শহরে বিমান হামলা চালায়। লক্ষ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকা। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরির ইসরায়েলি চক্রান্ত বলে নিন্দা জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৮ হাজার ৫৭৩ জন নিহত ও ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েল দাবি করছে, হামাসের ওই হামলায় তাদের ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি নাগরিককে অপহরণ করা হয়।

গাজার দক্ষিণে খান ইউনিসে নিহতদের নিয়ে শোকাহত স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে নাসের হাসপাতালের পরিবেশ। আহত ও নিহতদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মাধ্যমে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উত্তেজনা ও উদ্বেগ ক্রমেই বেড়ে চলেছে।

তথ্যসূত্র : আল জাজিরা

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X