বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৭:২৭ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ঘরে ঢুকে ২ নারীকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যার প্রতীকী ছবি।
কুপিয়ে হত্যার প্রতীকী ছবি।

বগুড়ায় বিয়েকে কেন্দ্র করে বৃদ্ধাসহ দুই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠেছে। বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া পৌর এলাকার ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)।

নিহতরা দুজন সম্পর্কে দাদি শাশুড়ি ও নাতি বউ। এ ঘটনায় বন্যা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতের পরিবার জানায়, বন্যা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্কুলে পড়ার সময় স্থানীয় সৈকত নামের এক যুবক প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং পরে বিয়ে করতে চায়। কিন্তু বন্যার পরিবার বিয়ে দিতে অস্বীকার করে এবং উত্ত্যক্তের প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সৈকত ও আরও ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত বুধবার রাত ৮টার দিকে ঘরে ঢুকে লাইলী বেওয়া ও হাবিবাকে গলাকেটে এবং বন্যাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহত বন্যার ফুপাত ভাই খোকন হোসেন জানান, সৈকত বন্যাকে পছন্দ করে বলে প্রায়ই বিরক্ত করত। বুধবার সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও ৭ থেকে ৮ জন ঘরে প্রবেশ করে। তখন বন্যার ভাবি হাবিবা তাদের দেখে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। পরে লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। তখন বন্যা ছুটে এলে বন্যার পেটে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

অভিযুক্ত পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন। আমরা আসামি ধরতে অভিযান শুরু করেছি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

১০

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

১১

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

১২

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

১৩

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

১৪

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

১৫

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

১৬

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

১৭

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

১৮

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X