নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:৩৫ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবিলায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন : দুলু

নাটোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবিলা করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে দেশে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহরে সারা দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ৫০ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কেউ কথা বলেননি। যার চরিত্রে কোনো খুঁত ছিল না। যাকে নিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাও কোনো কটূক্তি করতে পারেননি। আজ তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। যিনি তার সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

বিএনপির নেতা রুহুল কুদ্দিস তালুকদার বলেন, ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আজকে তাকে নিয়েও কটূক্তি করা হয়েছে। যার কারণে সারা দেশে মৌচাকের মতো ছাত্র-জনতা, যুবকরা ক্ষেপে উঠেছেন। আপনাদের অন্যায়-অবিচারের প্রতি মানুষ জেগে উঠেছে। তারেক রহমান বলেছেন- জনগণ যাকে চাইবে, তিনিই প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হতে চাননি। জনগণের ভোটে যিনি বিজয়ী হবেন, তিনিই দেশ পরিচালনা করবেন। এটাই দেশের সংবিধান এবং গণতন্ত্র। তিনি তো সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছেন। ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যিনি ১৭ বছর ধরে সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন। যার কারণে তাকে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে।

আওয়ামী লীগকে নিয়ে দুলু বলেন, ফ্যাসিবাদরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সেজন্য আমাদের একত্রে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিসদের মোকাবিলা করতে হবে। সেজন্য যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলে ফ্যাসিস্টরা সে সুযোগ পাবে না। মহল্লায় মহল্লায় পাহারা দিতে হবে, যেন ফ্যাসিবাদ ঘুরে দাঁড়াতে না পারে। তাই নিজের মধ্যে বিভেদ সৃষ্টি না করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে।

জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ জেলার বিভিন্ন এলাকার নেতারা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X