রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

মুজিববাদীদের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে : নাহিদ

রাজবাড়ীতে পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা
রাজবাড়ীতে পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিবাদ আর মুক্তিযুদ্ধ এক নয়। মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা আমাদের শত্রুকে চিহ্নিত করেছি, তারা মুজিববাদী। এই মুজিববাদী মতাদর্শের আওয়ামী লীগ বাংলাদেশকে বিভাজিত করেছে। তারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, গুম-খুন জায়েজ করেছে। তারা বাংলাদেশকে দিল্লির হাত করে দিয়েছিল, তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল।

নাহিদ ইসলাম বলেন, সেই গত বছরের জুলাই মাস থেকেই আমরা জীবনের ভয় করি না। আমরা রাজপথে নেমেছি, নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। ৫ আগস্টের পরেই আমরা বলেছি, আওয়ামী লীগ রাজনৈতিক দল না, এটা সন্ত্রাসী সংগঠন। তার থেকে বড় বিষয় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই মতাদর্শকে পরাস্ত করতে হবে। আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে ও বুদ্ধিভিত্তিকভাবে মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই- নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই লড়াইয়ে আমরা জানি- রাজবাড়ীবাসীকে পাশে পাবো। আগামী তিন আগস্ট আমরা জাতীয় শহীদ মিনারে জড়ো হচ্ছি। রাজবাড়ীবাসীকে সেখানে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

পথ সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দিন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতারাসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১০

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১১

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১২

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৩

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৪

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৫

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৬

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৭

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৮

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৯

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০
X