ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তালাবদ্ধ ঘরে মিলল প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত মরদেহ

তালা ভেঙে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ছবি : কালবেলা
তালা ভেঙে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তালাবদ্ধ ঘর থেকে শাহিনুর আক্তার নামে (২৬) এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার সদরের থানা পশ্চিম এলাকার একটি দোতলা ভবনের নিচতলা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহিনুর ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।

নিহতের পরিবার জানায়, ৯ বছর আগে উপজেলার সদরের সফিরকান্দি গ্রামে মালেশিয়া প্রবাসী স্বপন মিয়ার সঙ্গে তার প্রথম বিয়ে হয়। ওই সংসারে তাদের ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের এক বছর পর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের সৌদি প্রবাসী মাসুদ মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয়বার মাসুদের সঙ্গে তার বিয়ে হয়।

বিয়ের পর থেকে শাহিনুর আক্তার তার প্রবাসী স্বামী মাসুদ মিয়াকে নিয়ে পৌর শহরের থানা পশ্চিম এলাকার স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচ তলায় ভাড়া বাসায় থাকতেন। রাতে বাসার অন্য ভাড়াটিয়া শাহিনুরের রুমের দরজা তালাবদ্ধ দেখত পান। পরে রুম থেকে দুর্গন্ধ পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তালা ভেঙে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X