সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৫:০৭ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল 

স্ত্রীকে তালাক দিয়ে মনের সুখে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেন হৃদয় মিয়া। ছবি : কালবেলা
স্ত্রীকে তালাক দিয়ে মনের সুখে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেন হৃদয় মিয়া। ছবি : কালবেলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক তার স্ত্রী রিয়া মনি খাতুনকে (২১) তালাক দিয়ে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করেছেন।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে মনের স্বস্তি হিসেবে দুধ দিয় গোসল করেন ওই যুবক।

স্থানীয়রা জানান, হৃদয় মিয়া এক বছর আগে একই গ্রামের রিয়া মনিকে ২ লাখ ৮৫ হাজার টাকা দেনমোহরসাপেক্ষে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমানিল্য চলতে থাকে। এরই একপর্যায়ে বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। এ সময় মোহরনার সব টাকা বুঝে দেওয়া হয় মেয়ের অভিভাবকে। স্ত্রীকে তালাক দেওয়ার আনন্দে শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া। এ সময় গ্রাম্য গানগীত গেয়ে মহা আয়োজনে হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাদ গ্রহণ করে স্বজনরা। এতে উৎসুক জনতার ঢল নামে। মুহূর্তে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানা অশান্তি তৈরি করছিল। তাকে নিয়ে কখনো প্রশান্তি মিলেনি। অনেক মুখ বুজে সহ্য করার একপর্যায়ে রিয়া মনিকে তালাকা দিয়ে অনেকটা স্বস্তি ফিরেছে মনে। এই আনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছি।

সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ওই স্থানে দুধ দিয়ে গোসল করার ঘটনাটি লোকমুখে শুনেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১০

আইনজীবী বারে হামলা

১১

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১২

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৩

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৪

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৭

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৮

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

২০
X