লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত নির্বাচন না দিলে দেশে সংকট তৈরি হবে : ড. ফরিদুজ্জামান

ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : সংগৃহীত
ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : সংগৃহীত

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আবারও সংকট তৈরি হবে। আর এই সংকটের দায়ভার সরকারকেই নিতে হবে। আমরা চাই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের গণতন্ত্র আবারও উজ্জীবিত হবে।

রোববার (২০ জুলাই) দুপুরে নড়াইলের লোহাগড়া শহরের দলীয় কার্যালয়ে উপজেলা এনপিপি আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ২০২৫ সালের ডিসেম্বর মাসে সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন এবং ২০২৬ সালের সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। যেদিন থেকে এই ঘোষণা দিয়েছেন সেদিন থেকে নির্বাচন বানচাল করার জন্য একপক্ষের একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র বন্ধ না হলে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে থাকবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছরে নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ভোটের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। জনগণের কাছে এই আস্থা পুনরায় ফিরিয়ে আনতে হলে সরকারের উচিত ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি গ্রহণ করা।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী শওকত আলী, উপজেলা এনপিপির সহসভাপতি বদরুল আলম খান, উপজেলা এনপিপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, এনপিপি নেতা সৈয়দ কিবরিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এনপিপি নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা পৌর নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X