কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিড়ির টাকা না পেয়ে নানিকে পিটিয়ে হত্যা

রাজশাহী জেলা ম্যাপ। ছবি : কালবেলা
রাজশাহী জেলা ম্যাপ। ছবি : কালবেলা

রাজশাহীর তানোর উপজেলায় বিড়ি কেনার টাকা না দেওয়ায় বৃদ্ধা নানিকে তার মাদকাসক্ত নাতি পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোদামারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোনা সরেন (৭৬) উপজেলার গোদামারী গ্রামের সরেন টুডুর স্ত্রী। এ ঘটনায় নাতি ইসমাইল সরেনকে (২৪) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, উপজেলার গোদাগারী আদিবাসীপাড়ার জিতু সরেনের ছেলে ইসমাইল সরেন মাদকাসক্ত। রোববার দুপুরে তিনি বাড়ি ফিরে তার বৃদ্ধ নানি সোনা সরেনের কাছে বিড়ি কেনার জন্য টাকা চান। এসময় সোনা সরেন তার বয়স্ক ভাতার টাকা তাকে দিতে অস্বীকৃতি জানান। এতে ইসমাইল ক্ষিপ্ত হয়ে সোনা সনেরকে মারপিট করেন। বৃদ্ধা নানি সোনা সরেনকে বুকে লাথি মারেন ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে সোনা সরেনের মুখ দিয়ে ও মাথা ফেটে রক্তক্ষরণ হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, প্রতিবেশীরা সোনা সরেনকে উদ্ধার করতে গেলেও ইসমাইলের ভয়ে বাড়িতে কেউ ঢুকতে পারেনি। দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সোনা সরেন আহতাবস্থায় ঘরে পড়ে থেকে মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে তানোর থানার পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে পুলিশ ইসমাইল সরেনকে আটক করে।

ওসি জানান, এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় অভিযুক্ত ইসমাইল সরেনকে সোমবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

নিখোঁজের ৩ মাস পর লেবানিজ সেনার মরদেহের সন্ধান দিল ইসরায়েল

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারী নিহত

১০

ইতিহাসের এই দিনে

১১

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

নতুন দফার হামলা সম্পন্নের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৪

১০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার

১৫

ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

১৬

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হিমশিম খাচ্ছিলাম: হ্যারি কেইন

১৯

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

২০
X