কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল স্কিলস শুধু প্রয়োজন নয় অপরিহার্য : উপদেষ্টার সচিব পান্না

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন এম সাইফুল্লাহ পান্না। ছবি : কালবেলা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন এম সাইফুল্লাহ পান্না। ছবি : কালবেলা

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পান্না বলেছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ডিজিটাল স্কিলস শুধু প্রয়োজন নয়, বরং অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের চতুর্থ শিল্প-বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করছে।

শনিবার (২৬ জুলাই) সকালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির লক্ষ্যকে সামনে রেখে ডিজিটাল স্কিলস ট্রেনিং প্রোগ্রামের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের উদ্যোগে এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর জি কে এম মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর এম মইনুল হক, ট্রেজারার প্রফেসর মো. সফিউল ইসলাম আফ্রাদ, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের সাবেক সদস্য রেজাউল করিম।

বক্তারা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নতুন টেকনোলজি এআই বিভিন্ন সেক্টরে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে এজন্য অনেক মানুষ বেকার হয়ে পড়বেন। তাই যুগোপযোগী জ্ঞান ও সৃজনশীলতায় নিজেকে দক্ষ করে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিশুদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

২০২৪ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করা এই আইসিটি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এরই মধ্যে ২০টি ব্যাচের মাধ্যমে গাকৃবির প্রায় ৫০০ জন দেশি-বিদেশি শিক্ষার্থী আধুনিক প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা ও আত্মনির্ভরতা অর্জনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। সমাপনী অনুষ্ঠানে ২০ জনকে সনদ বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসি’র কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১০

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১১

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১২

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৪

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৫

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১৬

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১৭

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১৮

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৯

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

২০
X