বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

নাটোরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নাটোরের ম্যাপ।
নাটোরের ম্যাপ।

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ইউএনও পার্কের নিকটে ২২০ নম্বর বড়াল রেলব্রিজের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

বাগাতিপাড়া এলাকায় রেলে কর্মরত লাইনমিস্ত্রি আবদুল আজিজ এ তথ্য নিশ্চিত করে জানান, অজ্ঞাতপরিচয় ওই যুবক মানসিক প্রতিবন্ধী। রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বড়াল রেলব্রিজ অতিক্রম করার সময় ওই ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা ওই যুবক হাত নাড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করে।

এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রেলব্রিজের গার্ডারে আটকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই যুবক মানসিক প্রতিবন্ধী এবং ইতোপূর্বে ওই এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে।

এ বিষয়ে ঈশ্বরদী জিআরপি থানার ইন্সপেক্টর হারুনুজ্জামান রুমেল বলেন, ঘটনাটি তারা নিশ্চিত হয়েছেন এবং তাদের অফিসাররা ঘটনাস্থলে যাওয়ার জন্য ইতিমধ্যে বের হয়েছেন। পরবর্তীতে তার বিষয়টি জেনে ব্যবস্থা নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X