মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কের উপরে অবৈধ সিএনজি স্ট্যান্ড, আটক ৪

ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ সিএনজি স্ট্যান্ডে ট্রাফিক পুলিশের অভিযান। ছবি : কালবেলা
ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ সিএনজি স্ট্যান্ডে ট্রাফিক পুলিশের অভিযান। ছবি : কালবেলা

ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ সিএনজি স্ট্যান্ডে ট্রাফিক পুলিশের অভিযানে চারজনকে আটকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে মহাসড়কের উপরে অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ডে ট্রাফিক পুলিশ অভিযান চালায়। এ সময় শ্রমিকরা পুলিশের কাজে বাধা দিলে চারজনকে আটক করা হয়।

নাম না প্রকাশের শর্তে স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এসব অবৈধ যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। আর তাদের ছত্রছায়ায় এসব অবৈধ সিএনজি ও হ্যালোবাইক মহাসড়ক দিয়ে ধাপিয়ে বেড়াছে।

জেলার ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল হামিদ বলেন, মহাসড়ক দিয়ে নিরাপদে যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের অনেক চাপ থাকে। তার উপরে সিএনজি ও হ্যালোবাইকের চালকেরা মহাসড়কে উঠে যানজটের সৃষ্টি করে।

সে কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এসব অবৈধ সিএনজি ও হ্যালোবাইক যাতে মহাসড়কে উঠতে না পাড়ে সেই জন্য অভিযান চালানো হয়েছিল। এ সময় কয়েকজন আমাদের কাজে বাধা দিলে তাদের মধ্যে থেকে চারজনকে আটক করা হয়।

তিনি বলেন, এসব সিএনজি ও হ্যালোবাইকের বেশিরভাগেরই সঠিক কাগজপত্র নেই। তবে মহাসড়কে নিরাপদে যানচলাচলের জন্য আমাদের নিয়মিত এ অভিযান চলবে বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১১

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১২

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৩

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৪

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৫

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৬

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৭

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৮

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৯

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

২০
X