কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

কয়রায় যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ

জব্দ করা হরিণের মাংস। ছবি : কালবেলা
জব্দ করা হরিণের মাংস। ছবি : কালবেলা

কয়রায় কোস্টগার্ড ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়েছে। এতে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার পাতাখালী গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এ মাংস জব্দ করা হয়। তবে অভিযানের খবর জানতে পেরে চোরকারবারিরা পালিয়ে যায়।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস কাশিয়াবাদ স্টেশনের বজবজা বন টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়। সুন্দরবনে বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, সুন্দরবনে হরিণ শিকারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তবে এত বড় সুন্দরবনে বন বিভাগের একার পক্ষে এটি রক্ষা করা সম্ভব নয়। বনসংলগ্ন স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধিসহ সহযোগিতা করতে হবে।

নাসির উদ্দীন বলেন, আমরা বন্যপ্রাণী শিকারে জড়িত ব্যক্তিদের তথ্যদাতাদের পুরস্কার দিচ্ছি। এতে আগের তুলনায় বন্যপ্রাণী শিকার কমছে। জব্দকৃত মাংস পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X