মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীকে অপহরণ করিয়ে মুক্তিপণ দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

স্বামীকে অপহরণ করিয়ে চার লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
স্বামীকে অপহরণ করিয়ে চার লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীকে অপহরণ করিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে জিম্মি অবস্থায় থাকা ভুক্তভোগী রহিম মিয়াকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হাসান মোল্লা (৩৪), মীর দেওহাটা গ্রামের মৃত আতোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), রহিম সিকদারের ছেলে জহিরুল ইসলাম (২৪), কোদালিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মো. রানা (২০), বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের মঙ্গল সিকদারের ছেলে আরিফ (৩৩) ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন তালচানা গ্রামের আলকেসের মেয়ে আকলিমা বেগম (৪০)।

জানা গেছে, অপহরণের শিকার আব্দুর রহিম ও গ্রেপ্তার আকলিমা আক্তার স্বামী-স্ত্রী। তারা ইটভাটায় কাজ করতেন। ভাটার ইট উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর আব্দুর রহিম তার নিজ এলাকায় চলে যান। সেখানে তার আরেক স্ত্রী রয়েছে। ৬/৭ মাস ধরে আব্দুর রহিম দ্বিতীয় স্ত্রী আকলিমার সঙ্গে যোগাযোগ না করায় তাকে শায়েস্তা করার ফন্দি করেন তিনি। ফোন করে তাকে মির্জাপুরে আসতে বলেন।

আরও জানা গেছে, আব্দুর রহিম মির্জাপুরে আকলিমার ভাড়া বাসায় আসার পরপরই রাকিব হোসেন নামের এক তরুণের নেতৃত্বে গ্রেপ্তার আসামিরা মারধর করে জিম্মি করে। আসামিরা স্বজনদের কাছে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। স্বজনরা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে।

মির্জাপুর থানা ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিরা এলাকায় মাদক নির্মূল কমিটির নেতৃত্ব দিত। কিন্তু এর অন্তরালে তারা বিভিন্নভাবে চাঁদাবাজি করে কাজ যাচ্ছিল বলে অভিযোগ পাচ্ছি। এমন একটি ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X