লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী, সম্পাদক জাহেদ

বাঁ থেকে সভাপতি হোছাইন মেহেদী ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে সভাপতি হোছাইন মেহেদী ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে গোপন ব্যালটের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে হোছাইন মেহেদী (দৈনিক সময়ের আলো) এবং সাধারণ সম্পাদক পদে জাহেদুল ইসলাম (দৈনিক যুগান্তর) নির্বাচিত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় লোহাগাড়ার একটি রেস্টুরেন্ট হলরুমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ মারুফ (দৈনিক আজাদী), সাংগঠনিক সম্পাদক খলিল চৌধুরী (দৈনিক বায়ান্ন), অর্থ ও দপ্তর সম্পাদক তাজউদ্দিন (ইনকিলাব), প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন (একুশে পত্রিকা), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এরশাদ হোছাইন (ভোরের কাগজ)।

নির্বাচন পর্যবেক্ষণ করেন চট্টগ্রাম রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি কিরান শর্মা, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ রহিম, ব্যবসায়ী নজরুল ইসলাম ও জসিম উদ্দিন প্রমুখ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যাপক আবু তাহের। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর এবং বার আউলিয়া ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মো. আলমগীর। নির্বাচন শেষে বিকেলে সকল সদস্যের সম্মতিক্রমে সংগঠনের সাত সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, গত ১৮ জুলাই খলিল চৌধুরীকে আহ্বায়ক ও হোছাইন মেহেদীকে সদস্যসচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট লোহাগাড়া রিপোটার্স ইউনিটির আহ্বায়ক গঠন করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X