মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে সড়কে ধস, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ

টানা বর্ষণের কারণে সড়কের একটি অংশ ধসে গেছে। ছবি : কালবেলা
টানা বর্ষণের কারণে সড়কের একটি অংশ ধসে গেছে। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া কাশেমের মোড় থেকে ঝাড়কাটা পর্যন্ত সড়কের মোগল মোড় সংলগ্নে একটি অংশ ধসে গেছে। এতে প্রতিদিন শত শত যানবাহনসহ ২০ গ্রামের ৫০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা ও সেইসঙ্গে বিচ্ছিন্ন হবে যোগাযোগ ব্যবস্থা।

জানা গেছে, সম্প্রতি টানা বর্ষণের কারণে চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া কাশেমের মোড় থেকে ঝাড়কাটা পর্যন্ত সড়কের মোগল মোড় সংলগ্ন একটি অংশ ধসে গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো সংস্কার করা হয়নি ধসে যাওয়া অংশটি। স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগ সড়কটি সংস্কার করা হোক।

সরেজমিন দেখা যায়, সড়কের একপাশের বেশিরভাগ অংশ পাশের খালে ধসে গেছে। ধসে পড়া সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলছে ভটভটি, ইজিবাইক, পিকআপভ্যান ও ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন।

ভ্যানচালক করিম মণ্ডল, রেজাউল প্রামাণিক ও ইজিবাইকচালক হায়দার আলী বলেন, এ সড়ক দিয়ে ২০ গ্রামের ৫০ হাজার লোক চলাচল করে। প্রতিনিয়ত আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাই কর্তৃপক্ষের কাছে দাবি জনসাধারণের জন্য সড়কটি দ্রুত সংস্কার করা হোক।

ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন মিয়া বলেন, সড়কটি ধসে যাওয়ায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা উচিত।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল বলেন, তেঘরিয়া কাশেমের মোড় থেকে ঝাড়কাটা বাজার রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। বিগত অতিবৃষ্টির কারণে বেশিরভাগ অংশ পাশের খালে ধসে পড়েছে। আশা করছি খুব দ্রুতই আমরা মেরামত করে ফেলতে পারব। রাস্তাটি মেরামত হলে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X