চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় ৫ প্রতিবেশীর মৃত্যুদণ্ড

হত্যা মামলায় ৫ প্রতিবেশীর মৃত্যুদণ্ড

চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় যুবককে হত্যার দায়ে প্রতিবেশী পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) বেলা ১টার দিকে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ রোজিনা খান এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা নুরুল আফসার, মোহাম্মদ রফিক, মো. সোলাইমান, আহাম্মদ ও ইলিয়াস।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা আবদুর শুকুরকে বাসা থেকে ফোন করে ডেকে নেওয়া হয়। এরপর তিনি নিখোঁজ হলে ২১ আগস্ট চাতরি এলাকায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে মো. মিজান বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, বাড়ির পাশের খালে জাল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে আসামিরা পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শুকুরকে খুন করে।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খুনের মামলায় আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামিরা সবাই নিহত ব্যক্তির প্রতিবেশী। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X