সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট থেকে বিশেষ ট্রেনে ছিল ৬০ যাত্রী

চলমান ট্রেন। পুরোনো ছবি
চলমান ট্রেন। পুরোনো ছবি

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান উপলক্ষে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিশেষ ট্রেনে যাত্রী ছিলেন ৫০ থেকে ৬০ জন। এ ছাড়া কয়েকজন পুলিশ সদস্যও ট্রেনে ছিলেন।

মঙ্গলবার (৫ অগস্ট) সকাল পৌনে ৬টার দিকে ৫৪৮ আসনের ট্রেনটি সিলেট স্টেশন ছেড়ে যায়। পরে দুপুর ১টার দিকে ট্রেনটি ঢাকা পৌঁছে।

সিলেট রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেট স্টেশন ছাড়ার সময় ট্রেনটির বিভিন্ন বগিতে ৫০ থেকে ৬০ যাত্রী ছিলেন। এর বাইরে কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন। সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটির মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়াসহ তিনটি স্টেশনে যাত্রী উঠানোর কথা। ওই ট্রেনটি যাত্রীদের নিয়ে দুপুর ১টা ৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছেছে। পরে রাত ৯টার দিকে আবার বিশেষ ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে রাত সাড়ে ৪টার দিকে সিলেট স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. নূরুল ইসলাম। তিনি কালবেলাকে বলেন, বিশেষ ট্রেনটি নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এর মধ্যে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে একটি বিশেষ ট্রেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X