শাহ মো. হেলাল, বালাগঞ্জ (সিলেট)
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘৮ কোটি টাকার বাঁশের সাঁকো’

প্রকল্পের কাজ শেষ করেই ঠিকাদার উধাও। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নির্মাণকাজ। ছবি : কালবেলা
প্রকল্পের কাজ শেষ করেই ঠিকাদার উধাও। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নির্মাণকাজ। ছবি : কালবেলা

সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় ৮ কোটি টাকার ব্রিজ প্রকল্প আজ এলাকায় পরিণত হয়েছে কৌতুক ও হতাশার প্রতীকে। বছর ঘুরে গেলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় জনগণের ভরসা এখন বাঁশের তৈরি একটি পুরোনো সাঁকো। স্থানীয়রা ক্ষোভের সঙ্গে এর নাম দিয়েছেন—‘৮ কোটি টাকার বাঁশের সাঁকো’!

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২০২১ সালের ২৫ অক্টোবর বাংলা বাজার-দনারাম সড়কে বেথরি নদীর উপর একটি আরসিসি ব্রিজ নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। বরাদ্দ ধরা হয় ৭ কোটি ৭৮ লাখ ২০ হাজার ২৪৯ টাকা। কাজটি পায় শেরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ধ্রুব মোশারফ (জেবি)। প্রকল্পের মেয়াদ ছিল ২০২৪ সালের আগস্ট পর্যন্ত।

তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। এলজিইডি সূত্র জানায়, প্রকল্পের মাত্র ৪০ শতাংশ কাজ শেষ করেই ঠিকাদার কার্যত উধাও। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নির্মাণকাজ। অথচ ঠিকাদার বরাদ্দের উল্লেখযোগ্য একটি অংশ উত্তোলন করে নিয়েছেন।

নির্মাণকাজ বন্ধ থাকায় এলাকাবাসীর চলাচলের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে বাঁশের তৈরি একটি ঝুঁকিপূর্ণ সাঁকো। শিশু শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ নারী—সবারই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

বাংলা বাজার এলাকার নাজিম আহমেদ ও তৈমুর আলি, আজিজপুর এলাকার শাহরিয়ার আহমদ খালেদ কালবেলাকে বলেন, অত্র ইউনিয়নের একজন সচেতন নাগরিক হিসেবে আমি ৮ কোটি টাকার ব্রিজ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাই। মাত্র ৪০ শতাংশ কাজ করে মোটা অঙ্কের বিল তুলে নিয়ে ঠিকাদারের গা ঢাকা দেওয়া শুধু দায়িত্বহীনতা নয়, এটি জনগণের করের টাকায় প্রকাশ্য চুরি। স্থানীয় প্রকৌশল বিভাগ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তা এখানেই প্রশ্নবিদ্ধ।

একদিকে মানুষ চরম দুর্ভোগে, অন্যদিকে চলছে দায়মুক্তির সংস্কৃতি। আমরা চাই—অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা হোক। দুর্নীতির বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়ার সময়।

পশ্চিম পৈলনপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজেফর আলী বলেন, ঠিকাদার কাজ ফেলে পালিয়ে গেছেন। বারবার বলার পরও কাজ শুরু হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।

অভিযোগের বিষয়ে ঠিকাদার ধ্রুব মোশারফ বলেন, দেশের পটপরিবর্তন ও বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। মেয়াদ বাড়ানোর চেষ্টা করছি, সুযোগ পেলে আবার কাজ শুরু করব।

এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ বলেন, ঠিকাদারকে বারবার তাগাদা দিয়েও কাজ শুরু করানো যায়নি। চুক্তি বাতিলের জন্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে লিখিতভাবে জানিয়েছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X