আকন্দ সোহাগ, মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাঁশের সাঁকো পাড়ি দিয়ে আত্মীয়তা করতে চায় না কেউ

জামালপুরের মাদারগঞ্জে সড়ক না থাকায় ভোগান্তিতে অন্তত ১৫ গ্রামের মানুষ। ছবি : কালবেলা
জামালপুরের মাদারগঞ্জে সড়ক না থাকায় ভোগান্তিতে অন্তত ১৫ গ্রামের মানুষ। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে পাকা সড়ক ও সেতু না থাকায় ভোগান্তিতে পড়েছে অন্তত ১৫ গ্রামের মানুষ। এতে প্রায় ৫০ হাজার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলাচলের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে।

উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নাংলা বাঁধের মাথা এলাকায় পাকা সড়ক ও যমুনার শাখা নদীতে সেতু না থাকায় প্রায় ২০০ মিটার দৈর্ঘ্যের বাঁশের সাঁকো দিয়ে দুই উপজেলার অন্তত ১৫ গ্রামের মানুষকে যাতায়াত করতে হচ্ছে। ফলে প্রতিদিন বৃদ্ধ, নারী, শিশু, রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় কৃষকরা চলাচলে দুর্ভোগে পড়ছেন।

এদিকে সেতু না থাকায় অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না এসব এলাকায়। ফলে মুমূর্ষু রোগী ও অন্তঃসত্ত্বা নারীরা পড়ছেন বিপদে। স্বাধীনতার ৫৪ বছরেও পাকা সড়ক নির্মাণ না হওয়ায় চরম ক্ষোভ ও অসন্তুষ্টি স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা নির্বাচন এলে স্থায়ী সড়ক নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ নেন না। বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছে ঘুরেও সড়কের বিষয়ে মিলছে না কোনো সমাধান।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ সড়ক দিয়ে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নাংলা, নাদাগাড়ী, পশ্চিম সুখনগরী, জোড়খালী ইউনিয়নরে ফুলজোড়, কাইজের চর, আতামারী, বগুড়ার সারিয়াকান্দী উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের শোনপঁচা, নান্দিনা চর, ডাকাতমারী, বোহাইল ইউনিয়নের ধারাভর্ষা, শংকরপুর, জাওনের চরসহ ১৫ গ্রামের মানুষের চলাচল করে।

নাংলা এলাকার মনির হোসেন বন্যা বলেন, যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় এই এলাকায় মানুষ আত্মীয়তা করতে চায় না। আর কত কষ্ট করবে এই এলাকার মানুষ? আমরা এখানে একটি পাকা সড়ক চাই।

ডাকাতমারা এলাকার কৃষক সোলাইমান মণ্ডল বলেন, সড়ক না থাকায় এ অঞ্চলের কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য ঠিক সময়ে বাজার নিতে পারে না। ফলে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। এখানে একটি সেতু হলে কৃষকদের খুব উপকার হবে।

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা বলেন, একটি পাকা সড়কের অভাবে ১৫টি গ্রামের স্কুলকলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাকা সড়ক নির্মাণ হলে এলাকাবাসীর কষ্ট অনেকটাই কমে আসবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল বলেন, গাবেরগ্রাম-নাংলা সড়কের নাংলা বাঁধের মাথা সড়কটি পাকা হওয়া প্রয়োজন। তবে সড়কটির আইডি নেই। আগে আইডির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি, এটি দ্রুততম সময়ে অনুমোদন হবে। আইডি হলে সেখানে কোন চেইনেজের সেতু প্রয়োজন সেটি উল্লেখ করে প্রস্তাব পাঠানো হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১০

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১১

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১২

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১৩

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১৪

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৫

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৬

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৭

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৮

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৯

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

২০
X