নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৩ বছর পর আদালতের রায়ে চেয়ারম্যান বিএনপি নেতা

আদালতের রায়ের পর বিএনপি নেতা আবু তাহের আজাদকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
আদালতের রায়ের পর বিএনপি নেতা আবু তাহের আজাদকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সাড়ে তিন বছর আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন বিএনপি নেতা আবু তাহের আজাদ। তিনি মদন উপজেলার কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আদালতে ভোট গণনা শেষে আবু তাহেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

আবু তাহের আজাদ মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। এর আগে তিনি কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মদন উপজেলার কাইটাল ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে (নৌকা প্রতীক) ৩৫ ভোটে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। সে সময় নির্বাচন কমিশন ভোট গণনা শেষে দাবি করে সাফায়াত উল্লাহ পাঁচ হাজার ২২৬ ভোট পেয়েছেন ও আবু তাহের আজাদ (আনারস প্রতীক) পাঁচ হাজার ১৯১ ভোট পেয়েছেন। ওই ফলাফলের বিরুদ্ধে আবু তাহের ২০২২ সালের এপ্রিলে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন।

মামলায় তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান। পরে মামলাটি খারিজ হলে আবার তিনি আপিল করেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ধার্য তারিখে আদালতে পুনরায় ভোট গণনা হলে আবু তাহের ৮৩৮ ভোট বেশি পাওয়ায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বিচারক।

আবু তাহেরের আইনজীবী কায়সার আহমেদ বলেন, প্রকাশ্যে আদালতে গণনা করে নৌকা প্রতীকের প্রার্থী সাফায়াত উল্লাহর চেয়ে আনসার প্রতীকের প্রার্থী আবু তাহের ৮৩৮ বেশি পান। পরে আদালত তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

১০

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১১

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১২

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১৩

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৪

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৫

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৬

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৭

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৮

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৯

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

২০
X