বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র সংগ্রহ করলেন শফিকুল ইসলাম মাসুদ

বাউফল উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা
বাউফল উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পটুয়াখালী-২ (বাউফল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

ড. মাসুদের মনোনয়ন সংগ্রহ পূর্ব দোয়া-মোনাজাত অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা মানুষ উপজেলা সদরে জড়ো হতে থাকে। পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ড এলাকার উপজেলা জামায়াতের অফিস থেকে দোয়া শেষে ড. মাসুদ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র ফরম গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ফরম সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলবাসী দীর্ঘকাল ধরে সুশাসন ও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা কেবল ক্ষমতার পরিবর্তন নয় বরং বাউফলকে একটি ইনসাফ কায়েমকারী মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। মানুষের ভোটাধিকার নিশ্চিত হলে ইনশাআল্লাহ এবার বাউফলের মানুষ সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবে।

জামায়াত প্রার্থী ড. মাসুদ জানান, বাউফলের কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের আধুনিকায়নে তার দল সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনই হবে তার মূল অগ্রাধিকার। ইনশাআল্লাহ বাউফলবাসী আগামীর নেতৃত্ব সৎ-দক্ষ-যোগ্য শিক্ষিত মানবিক নেতৃত্ব বেছে নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X