লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা শুধু স্বৈরশাসক না, মাদকের নেত্রীও ছিলেন : এ্যানি

ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। সে শুধু স্বৈরশাসক না, ফ্যাসিবাদ না, মাদকেরও নেত্রী ছিল। সমাজ ধ্বংসের নেত্রী ছিল।

তিনি বলেন, এখনো দেশে এবং দেশের বাইরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের টাকার অভাব নেই। কোটি কোটি টাকা পাচার করে এখন বিদেশে বসে পাশের দেশের সহযোগিতায় বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মাদক দিয়ে আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে, তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে এসে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এ্যানি চৌধুরী বলেন, জিয়াউর রহমান এ দেশটাকে সার্ক গঠনের মধ্য দিয়ে গড়েছেন। তিনি বলেছেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। সার্ক গঠন করে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের অবস্থান দৃশ্যমান জাতির সামনে, বিশ্বের সামনে তুলে ধরেছেন। আজকে বাংলাদেশের যে মানুষ এটা আমাদের বড় অবলম্বন, বড় সম্বল।

তিনি আরও বলেন, এ মানুষকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তারেক রহমান কীভাবে বিদেশে আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন, সেজন্য তিনি নির্বাচনের আগে পরিকল্পনা করছেন। ১৮০ দিনের ভেতরে কীভাবে ১-২ কোটি চাকরি দেওয়া যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ।

এ ছাড়া রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, পৌর বিএনপির সদস্য সচিব জিএম আলমাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X