পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মাসুদ সাঈদী আমাদের পরীক্ষিত জনপ্রতিনিধি : হেলাল

প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। ছবি : কালবেলা
প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, মাসুদ সাঈদী আমাদের পরীক্ষিত জনপ্রতিনিধি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান মাসুদ সাঈদী ২০১৪ সালে জিয়ানগর উপজেলা নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন তিনি জনগণের আস্থাভাজন নেতা।

তিনি বলেন, পাঁচ বছরের মেয়াদে তার বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ আত্মসাতের কোনো অভিযোগ ওঠেনি। তিনি তার বাবার ঐতিহ্য রক্ষা করেছেন। আমরা আশা করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে তিনি বিজয়ী হবেন।

শনিবার (৯ আগস্ট) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে আল্লামা সাঈদী ফাউন্ডেশন অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, এ পিরোজপুরের মাটিতে শুয়ে আছেন আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। যিনি ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সত্য ও ঈমানের পথে অবিচল থাকার কারণে ১৩ বছর অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছিল তাকে। শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পিরোজপুরের মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।

জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমির তাফাজ্জাল হোসেন ফরিদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীসহ জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১০

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১১

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১২

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৩

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৪

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৫

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৬

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৭

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৮

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৯

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

২০
X