পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

গ্রেপ্তার অমিত হাসান। ছবি : কালবেলা
গ্রেপ্তার অমিত হাসান। ছবি : কালবেলা

পিরোজপুর সদর উপজেলায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাটকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত সুমনা আক্তার (১৮) সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় ফারুক শিকদারের মেয়ে। অভিযুক্ত অমিত হাসান একই উপজেলার মধ্য রাস্তা এলাকার বাসিন্দা।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাবেক স্বামী অমিত হাসান তার প্রাক্তন স্ত্রী সুমনা আক্তারকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে ওই রাত ১০টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতির আগেই হাসপাতালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তরিকুল ইসলাম বলেন, নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামি গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে রাখা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X