নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

৮৮ দিনে কোরআন হাফেজ ৭ বছরের ফাহিম

ফাহিম মৃধাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ছবি : কালবেলা
ফাহিম মৃধাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ছবি : কালবেলা

মাত্র ৭ বছর বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ (হিফজ) করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা ফারদুল হক মৃধার ছেলে মোহাম্মদ ফাহিম মৃধা। মাত্র ৮৮ দিনে (২ মাস ২৮ দিন) কোরআনের হাফেজ হয়ে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নবীনগর পৌর এলাকার নারায়নপুর প্রখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা’ ফাহিম মৃধাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা।

হাফেজ ফাহিম মৃধা নবীনগর পৌরসভার নারায়নপুরের বাসিন্দা ফারদুল হক মৃধার ছেলে। ফারদুল হকের দুই ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে সবার ছোট ফাহিম।

মাদ্রাসার শিক্ষকরা জানান, এ অর্জন কেবল তার একক পরিশ্রমের ফসল নয় এটি তার পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত প্রয়াসের এক প্রতিচ্ছবি। ৮৮ দিনের কঠোর সাধনা কোরআনের সঙ্গে তার হৃদয়ের যে সম্পর্ক গড়েছে, তা যেন জীবনভর আলোর পথ দেখায়। আমরা দোয়া করি—ফাহিম যেন কোরআনের আলো নিজের জীবনে ধারণ করে একদিন ইসলামী জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা নিয়ে সমাজে সর্বস্তরের নেতৃত্ব দিতে পারে।

ফাহিম মৃধার বাবা ফারদুল হক মৃধা বলেন, আমার ছোট ছেলে ৮৮ দিনে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় আমি মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। পাশাপাশি সে যেন এ অর্জন ধরে রাখতে পারে সকলের কাছে দোয়া কামনা করছি।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির কালবেলাকে জানান, ফাহিম অত্যন্ত বিনয়ী ও মনোযোগী ছাত্র। ধারাবাহিকভাবে নিষ্ঠার সঙ্গে কঠোর অধ্যাবসায়ের ফলে সে মাত্র ৮৮ দিনে কোরআনের হিফজ সম্পন্ন করতে পেরেছে। তার মধ্যে এক ধরনের অলৌকিক সাধনার পরিচয় পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X