কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাও’

ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। ছবি : কালবেলা
ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। ছবি : কালবেলা

ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

রোববার (১০ আগস্ট) সকালে তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাও’ এবং ‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও ভিটামাটি রক্ষা করব’ এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নারী-পুরুষ, শিশু, স্কুল-কলেজ শিক্ষার্থী, বয়োবৃদ্ধসহ হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ধীরে ধীরে গণসমাবেশে রূপ নেয়।

এলাকাবাসীর অভিযোগ, এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত টার্নিং পয়েন্ট স্থাপনের জন্য তেঘরিয়া ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে শত শত পরিবারের বসতভিটা, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলার মাঠ বিলুপ্ত হবে।

তারা বলেন, উন্নয়নের বিরুদ্ধে নয়, তবে উন্নয়ন হতে হবে মানবিক ও পরিবেশসম্মত। মাত্র এক কিলোমিটার পূর্বদিকে সরিয়ে নিলে গ্রামের অস্তিত্ব রক্ষা পাবে এবং সরকারের বিপুল অর্থও সাশ্রয় হবে।

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যক্তিগত প্রকল্প প্রিয় প্রাঙ্গণের উদাহরণ টেনে বক্তারা বলেন, এত বড় ফাঁকা জায়গা থাকতে বসতভিটা উচ্ছেদ করে রুট নেওয়া অমানবিক। মানুষের ঘরবাড়ি রক্ষার সহজ সমাধান থাকা সত্ত্বেও কেন উচ্ছেদ করা হবে?

এলাকাবাসীর দাবি, সরকারের উচিত উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামত অন্তর্ভুক্ত করা এবং বিকল্প রুট বিবেচনা করে গ্রাম ও পরিবেশ রক্ষা করা। অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

বাঘৈর নগরের স্থানীয় বাসিন্দা আল ইমরান ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৫ বছরে শুধু তেঘরিয়া ইউনিয়ন থেকেই ১২০০ এর বেশি জমি সরকার নিয়ে নিয়েছে। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় কারাগার, প্রিয় প্রাঙ্গণ, ঝিলমিল আবাসিক, সাউথ টাউন, র‌্যাব-১০, মায়াকানন, আমর্ড পুলিশ প্রতিটি প্রকল্পেই আমরা জমি দিয়েছি। আর কত দেবে তেঘরিয়াবাসী?

ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা বলেন, প্রস্তাবিত নকশা বাস্তবায়িত হলে গ্রামটির শত বছরের ইতিহাস মুছে যাবে, বসবাসের উপযোগিতা শেষ হয়ে যাবে। তেঘরিয়া ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী জনপদ, যেখানে হাজারো মানুষের জীবন-জীবিকা জড়িয়ে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব—মানুষ নয়, রুট পরিবর্তন করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X