সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১১:৪২ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় ঢাকা-উত্তরবঙ্গের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকার ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন তারা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ কালবেলাকে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করছেন।

বিক্ষোভে অংশ নেওয়া হৃদয় সরকার, জাকারিয়া, সমুদ্র, মেরাজ, হাসানসহ একাধিক শিক্ষার্থীরা বলেন, আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষাকার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সাত দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে।

তারা আরও বলেন, আমরা ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলাম। এ সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইতিবাচক সাড়া তো দূরের কথা কেউ যোগাযোগও করেনি। তাই বাধ্য হয়ে আমরা উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছি।

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান। শাহজাদপুরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে সাধারণ মানুষও এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছেন।

উত্তরাঞ্চলের সকল রুট ব্লকেড করে দেওয়ায় দূর্ভোগে পড়েছে ঢাকামুখী হাজার হাজার যাত্রী। হাটিকুমরুল গোলচত্বরকে ঘিরে চারটি রুটে শতশত যানবাহন আটকা পড়ে আছে। হাটিকুমরুল নির্মাণাধীন ইন্টারচেইঞ্চের দুটি বিকল্প সেতু দিয়ে কিছু যানবাহন চলাচল করলেও মূল সড়কগুলো সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ কালবেলাকে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করছেন। দুটি ওভারপাস দিয়ে কিছু গাড়ী চলাচল করছে।

এর আগে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। গত ২৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধসহ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চালিয়ে আসা শিক্ষার্থীরা সম্প্রতি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না আসায় আজ তারা এই অবরোধ কর্মসূচিতে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X