শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২:৫৭ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নির্দেশে বৃদ্ধ দম্পতিকে সহায়তা

তারেক রহমানের নির্দেশে বৃদ্ধ দম্পতিকে সহায়তা। ছবি : কালবেলা
তারেক রহমানের নির্দেশে বৃদ্ধ দম্পতিকে সহায়তা। ছবি : কালবেলা

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ভিডিও ভাইরাল হওয়ায় খলিলুর রহমানকে (৮০) অর্থ সহায়তা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চিকিৎসা বাবদ এ নগদ অর্থ দেন সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকার বাড়িতে গিয়ে এ সহায়তা দেওয়া হয়। এ সময় মাহমুদুল হক রুবেল ভিডিও কলের মাধ্যমে খলিলুর রহমানের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে চিকিৎসা বাবদ সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতে তাকে আরও সাহায্য দেওয়া হবে। তিনি খলিলুর রহমানকে হতাশ না হতে বলেন। আগামীতে তিনি ও তার দল তাদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন। মাহমুদুল হক রুবেল উপজেলা মহিলা দলকে খলিলুর রহমানের খোঁজখবর রাখার দায়িত্ব দেন।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা, সিনিয়র সহসভাপতি চাঁদনী বেগম, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কাকিলাকুড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মেসিরন বেগম, সাধারণ সম্পাদক রোজিনা বেগম, সদস্য নূরে ইসরাত মাহিন, পারুল বেগম, জোসনা ইয়াসমিন, কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ারুল ইসলাম রানা, সহসভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাইন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইমন রাসেল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১০

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১১

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১২

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৩

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৪

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৫

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৬

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৭

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৮

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৯

ছুরিকাঘাতে লাদেন নিহত

২০
X