লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শোয়েবুর হত্যার রহস্য উদ্ঘাটন

পুলিশের প্রেস ব্রিফিং। ছবি : কালবেলা
পুলিশের প্রেস ব্রিফিং। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়ায় শোয়েবুর খান হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সবুজ শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাত ৮টার দিকে লোহাগড়া থানার হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।

গ্রেপ্তার সবুজ শেখ লোহাগড়া উপজেলার কালনা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে মো. শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া এলাকার ইউনুস খানের ছেলে শোয়েবুর খান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। পরদিন শুক্রবার দুপুরে মাইটকুমড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রোববার বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় সবুজ শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সবুজ স্বীকার করে যে, এক নারীকে তিনি বিবস্ত্র অবস্থায় দেখছিলেন, এমন সময় শোয়েবুর সেটি দেখে ফেলে এবং তা সবাইকে বলে দেবে বলে জানায়। তখন দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় এবং একপর্যায়ে সবুজ শোয়েবুরের গলা চেপে তাকে হত্যা করে।

আসামির স্বীকারোক্তি অনুযায়ী শোয়েবুরের মরদেহ লুকিয়ে রাখার জন্য তার সঙ্গে থাকা গামছা দিয়ে গলায় পেঁচিয়ে পাশের পুকুরে টেনে নিয়ে যায় এবং পুকুরের কচুরিপানার মধ্যে লুকিয়ে তার কাছে থাকা মোবাইলটি নিয়ে চলে যায়। আসামি সবুজ শেখ হত্যার কাজে ব্যবহৃত গামছাটি কালনা মধুমতী নদীর ঘাটে আগুন দিয়ে পুড়িয়ে পানিতে ফেলে দেয় এবং তার কাছে থাকা মোবাইলের সিমটি ভেঙে তার বাড়ির পাশে ফেলে দেয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় সবুজ শেখকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী রিক্তা বেগম। এ ছাড়া শোয়েবুরের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১০

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১১

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১২

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৩

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৪

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৬

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৭

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৮

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৯

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

২০
X