ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এক মসজিদে ৩৩ বছর, ফুলসজ্জিত গাড়িতে ইমামের বিদায়

ফুলসজ্জিত গাড়ির ফিতা টেনে ইমামকে বিদায় দেন মুসল্লিরা। ছবি : কালবেলা
ফুলসজ্জিত গাড়ির ফিতা টেনে ইমামকে বিদায় দেন মুসল্লিরা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মসজিদের এক ইমামকে ফুলসজ্জিত গাড়িতে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন মুসল্লিরা। রোববার (১০ আগস্ট) উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু নছরকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শামসুল আলম। আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য, মুসল্লি ও এলাকার স্থানীয় বাসিন্দারা। এ সময় বিদায়ী ইমামকে সম্মাননা ক্রেস্ট, নগদ পাঁচ লাখ টাকা ও বিভিন্ন উপহার দেওয়া হয়।

বিদায়ী ইমাম হাফেজ মাওলানা আবু নছর (৭০) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মৃত ক্বারি মাওলানা নাজিম উদ্দিনের ছেলে। তার বাবা মৃত ক্বারি মাওলানা নাজিম উদ্দিন কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সৈয়দপুর আলিয়া মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন।

জানা গেছে, ইমাম হাফেজ মাওলানা আবু নছর ১৯৯২ সালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে দীর্ঘ ৩৩ বছর তিনি ইমামতি করেন এ মসজিদে। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় ইমামতির দায়িত্ব থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে প্রিয় ইমামকে বিদায় দিতে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রবীণ এ ইমামকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে গলায় ফুলের মালা ও ফুলসজ্জিত প্রাইভেটকারে করে ইসলামি নানা স্লোগানে তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। প্রিয় ইমামের বিদায়ী দৃশ্য আপ্লুত করে স্থানীয়দের। বিদায় বেলায় প্রিয় ইমামকে বিদায় জানাতে মুসল্লিরাসহ প্রায় কয়েক হাজার মানুষ গাড়ির পেছনে পেছনে অনেকদূর পথ এগিয়ে যান। এ সময় অনেক মুসল্লি তাদের প্রিয় ইমামের বিদায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শামসুল আলম বলেন, আমাদের মসজিদের বিদায়ী ইমাম হাফেজ মাওলানা আবু নছর হুজুর দীর্ঘদিন ধরে আমাদের জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে ইমামতি থেকে অবসর নেন।

তিনি আরও বলেন, হুজুর শুধুই একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন আমাদের জন্য আল্লাহ ও আল্লাহর রাসুলের পথের দিকনির্দেশনা দাতা। তার এ অবদান আমরা কোনোদিন ভুলবো না। বিদায় বেলায় আমরা আমাদের সাধ্যমত হুজুরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। আমরা হুজুরের সুস্বাস্থ্য কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X