আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে বিএনপির বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা

রাতের আঁধারে বিএনপির বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
রাতের আঁধারে বিএনপির বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতের আঁধারে বিএনপির বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের পোস্টার, ব্যানার ও বিলবোর্ড ছেঁড়া হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ১০ আগস্ট গভীর রাতে মোগড়া ইউনিয়নের রেলগেট এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত বর্তমান মনোনয়নপ্রত্যাশী নাছির উদ্দিন হাজারীর বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিভিন্ন স্থানেও একই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, মোগড়া রেলগেট এলাকায় আমার একটি ব্যানার ছিল, যাতে সাবেক এমপি মুশফিকুর রহমানের ছবি ছিল। রাতের আঁধারে কে বা কারা সেটি ছিঁড়ে ফেলে দেয়। শুধু মোগড়াতেই নয়, উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

বিএনপি নেতা নাছির উদ্দিন হাজারী বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে মোগড়া রেলগেট এলাকায় আমার একটি বিশালাকার বিলবোর্ড ছিল। সেটিও রাতের আধারে ছিঁড়ে ফেলা হয়। আমার নেতাকর্মীরা জানিয়েছেন, উপজেলার বিভিন্ন জায়গায় আমার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনি গুলি করলে আমরা কী এখানে বসে থাকব? বিএসএফকে কড়া জবাব বিজিবির

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ ৪ জনের রায় শিগগিরই

কোন পেশার মানুষ সবচেয়ে দ্রুত চাকরি ছাড়েন?

তামিমার সাবেক স্বামীর প্রতিক্রিয়া / তারা অত্যন্ত ক্ষমতাধর, বড় বড় জায়গায় লিংক আছে

আন্তর্জাতিক বাজারে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

খালাস পেয়ে নাসির হোসেনের প্রতিক্রিয়া

বাউফলে ‘ছাত্র সংগঠনের কর্মীদের’ মদ পানের ভিডিও ভাইরাল

নাসির-তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বাদীপক্ষ

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

১০

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

১১

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

১২

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

১৩

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

১৪

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

১৫

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১৬

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

১৭

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১৮

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১৯

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

২০
X