যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

বাড়ি থেকে ধরে নিয়ে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

যশোরের সদর উপজেলায় রেজাউল ইসলাম নামে স্থানীয় এক যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে বাড়ির পাশেই গলা কেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। তবে তার পদপদবি নিশ্চিত হওয়া যায়নি। তার নামে একাধিক মামলা রয়েছে। এ হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X