সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে সুন্দরবনের উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরার লেবুবুনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. মাহফুজুর রহমান। তিনি গাবুরা গ্রামের শহর আলীর ছেলে। স্থানীয়দের অভিযোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ বালু উত্তোলনের মেশিনসংবলিত বলগেটসহ (ড্রেজার মেশিন) তাকে আটক করে।

এদিকে তাৎক্ষণিকভাবে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় ধন্যবাদ জানিয়েছে হিজলীয়া (খোলপেটুয়া) এলাকার বৈধ বালুমহালের ইজারাদার আনারুল ইসলাম।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন, গাবুরার লেবুবুনিয়া এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে অভিযান চালাই। এ সময় বলগেট ও মেশিন জব্দসহ মাহফুজুরকে আটক করা হয়। পরে বালুমাহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মাহফুজুরকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X