বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে

যমুনা নদীর পানি বৃদ্ধি। ছবি : সংগৃহীত
যমুনা নদীর পানি বৃদ্ধি। ছবি : সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি সোনতলা ও ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, যমুনার পানি বিপৎসীমার ছুঁই ছুঁই করছে। যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এজন্য আগামী ৩ দিনের মধ্যেই পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা করছে। এ মাসের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বন্যা হওয়ার আশঙ্কা করছে পাউবো।

প্রতি বছরই বগুড়ার সারিয়াকান্দিসহ তিন উপজেলার বাসিন্দারা ২ থেকে ৩ বার যমুনা এবং বাঙালি নদীর বন্যার শিকার হয়। এ সময় তারা উঁচু কোথাও, বন্যা আশ্রয়ন কেন্দ্র বা বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে আশ্রয় গ্রহণ করেন। বিশালাকৃতির গো চারণভূমি পানিতে নিমজ্জিত হয়ে যায়। এ সময়গুলোতে তারা তাদের গবাদিপশুর গো খাদ্য সংকটে থাকেন। টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়। সেই সঙ্গে রান্না করার মতো জায়গা না থাকায় খাবার সহ নানান সমস্যা ভোগেন তারা।

গত বছরগুলোতে আগস্ট মাসের মধ্যেই বন্যা হলেও এ বছর এখনো বন্যাকবলিত হননি এলাকাবাসী। তবে গত মে মাসে যমুনার পানি একবার বিপৎসীমার কাছাকাছি উঠেছিল কিন্তু বিপৎসীমার অতিক্রম করেনি।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক কালবেলাকে বলেন, উজানের ভারি বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে এবং আগামী ৩ দিনের মধ্যেই পানি বিপৎসীমার কাছাকাছি অথবা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আমাদের তথ্য অনুযায়ী, এ মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বগুড়ায় যমুনা নদীতে বন্যার আশঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X