চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৪:০৩ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, প্রাণ গেল মা-মেয়ের

দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি : কালবেলা
দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছে প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের বাড়ি মহাসড়ক সংলগ্ন কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায়। সন্ধ্যায় মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি আসার পথে ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও তার শিশুকন্যা মারা যায়। মহাসড়কের পাশের খাদে পানি থাকায় প্রাইভেটকারটি পানিতে পড়ে যায় এবং প্রাইভেটকারের ৩ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে যায়। গাড়িটি আমরা উদ্ধার করার চেষ্টা করছি। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X